ক্রীড়া প্রতিবেদক : যশোরে আজ শনিবার প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের পর্দা নামবে। তিন দিনব্যাপী প্রতিযোগিতার আজ ২ টি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেলে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরইী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। বিশেষ অতিথি থাকবেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এদিকে, শুক্রবার সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টর ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। বালক বিভাগের ফাইনালে উঠেছে বাঘারপাড়ার সিলুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝিকরগাছার বেনেয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা বিভাগের ফাইনালে উঠেছে বাঘারপাড়ার আজমেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝিকরগাছার বেনেয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালক বিভাগের প্রথম খেলায় বাঘারপাড়ার আজমেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করে মণিরামপুরের প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। দ্বিতীয় খেলায় ঝিকরগাছার বেনেয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে হারায় সদরের বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। বালিকা বিভাগের প্রথম খেলায় বাঘারপাড়ার আজমেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে মণিরামপুরের ভোজগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। দ্বিতীয় খেলায় ঝিকরগাছার বেনেয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলের ব্যবধানে হারায় শার্শার লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।