প্রেসবিজ্ঞপ্তি : জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আজাদুল কবির আরজু স্মরণে নাগরিক শোকসভা ১৬ মে শনিবার যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিত হবে।
শোকসভাটি অনিবার্য কারণে বিকাল ৪টার পরিবর্তে আনুমানিক একঘণ্টা পর ৫টায় শুরু হবে। সময়সূচির এই অনাকাঙ্খিত পরিবর্তনে দুঃখ প্রকাশ করছেন নাগরিক শোকসভা কমিটির আহবায়ক ডা. আবুল কালাম আজাদ ও সদস্যসচিব কাজী মাজেদ নওয়াজ। পরিবর্তিত সময়ে সকলকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।