Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ই-ম্যানেজার আইটি যশোর শাখার গ্র্যান্ড ওপেনিং

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ০৭:৩৫:৩০ পিএম

নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও উদীয়মান তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ই-ম্যানেজার আইটি লিমিটেড তাদের নতুন যশোর শাখার গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান সম্পন্ন করেছে। শুক্রবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বর্ণাঢ্য এই আয়োজনে যশোর ও এর আশপাশের অঞ্চলের প্রায় ১৫০ জনেরও বেশি ব্যবসায়ী, উদ্যোক্তা এবং ক্লায়েন্ট অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে নতুন শাখার উদ্বোধন করেন ই-ম্যানেজার আইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক খায়রুল ইসলাম লিওন। বিশেষ অতিথি ছিলেন ই-ম্যানেজার আইটি লিমিটেডের যশোর ব্রাঞ্চের পরিচালক মোছা: উর্মি আক্তার পপি এবং বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি যশোরের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলশান। এছাড়াও অনুষ্ঠানে যশোরের স্থানীয় ব্যবসায়ী, স্টার্টআপ প্রতিনিধি, প্রযুক্তিপ্রেমী তরুণ উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)