Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির প্রস্তুতি সভা

এখন সময়: রবিবার, ১২ জুলাই , ২০২৬, ১২:১৮:২৩ এম

নিজস্ব প্রতিবেদক : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে যশোরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে যশোর জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, প্রফেসর রেজাউল করিম ও বাদল চাকলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও বিগত সংসদ নির্বাচনের প্রার্থী খবির গাজী। সভায় বক্তারা হুসেইন মুহম্মদ এরশাদের কর্মময় জীবন ও দেশের উন্নয়নে তার অবদান স্মরণ করে বলেন, ‘তিনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। তার আমলেই বাংলাদেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বিশেষ করে জেলা ও উপজেলার সংখ্যা বৃদ্ধি করে তিনি প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন।’ রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়নে এরশাদের ভূমিকা তুলে ধরে বক্তারা তার আসন্ন মৃত্যুবার্ষিকী সুষ্ঠু ও সফলভাবে পালন করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)