প্রেসবিজ্ঞপ্তি: ‘থামিস না, চল পথের স্রোতে চলতেই চাই-হয় নি বলা যে সব কথা, আজ বলবোই তাই’ এই শ্লোগানকে কেন্দ্র করে দ্যোতনা সাহিত্য পরিষদ যশোর পরিবার দীর্ঘদিন তাদের গতিশীল পথচলা শুরু করেছে। দ্যোতনা সাহিত্য পরিষদ আয়োজিত ১১ জুলাই সকাল দশটায় সুখপাখি (দ্বিতীয় তলা) ১১০৬, পশ্চিম বারান্দী রোডস্থ তাদের নিজস্ব কার্যালয়ে কবি শাহরিয়ার সোহেলের আলোচনা গ্রন্থ ‘ড. শাহনাজ পারভীন এর লেখার বহুমাত্রিকতা’ গ্রন্থটির পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি দীপঙ্কর দাস রতন। প্রতিষ্ঠানের সহ সভাপতি কবি ডা. আহাদ আলী এর সভাপতিত্বে এবং সহ-সম্পাদক কবি বকুল হকের চমৎকার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কবি তহীদ মনি, কবি বাবলু মাহবুব, কবি অরুণ বর্মন, সাংবাদিক ইউনিয়নের সম্পাদক সাংবাদিক দেওয়ান মোর্শেদ আলম, কবি ও সাংবাদিক গোলাম মোস্তফা মুন্না, কবি রাবেয়া খানম ও কবি সীমান্ত বসু। অনুভূতি প্রকাশ করেন কবি শাহরিয়ার সোহেল ও অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন। এছাড়াও আলোচনায় অংশ গ্রহণ করেন কবি আবু রায়হান, কবি বাগবুল মাহবুব, অধ্যক্ষ মোস্তাক মোরশেদ, ফাইন আর্টস কলেজের সহকারী অধ্যাপক জনাব কৃষি গৌতম, দেয়ারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শামসিরা পারভীন প্রমুখ। ঘন বৃষ্টিতে মুহুর্মুহু গরম চা, বিস্কুট, বৃষ্টিদিনের ফলে আলোচনা আরও প্রাণবন্ত উৎসবমুখর হয়ে ওঠে। আলোচকদের আলোচনায় কিভাবে লেখক শাহরিয়ার সোহেল পৃথিবীর সফল ও কৃতী কবি সাহিত্যিকদের লেখার সাথে কবি শাহনাজ পারভীন এর লেখার সাজুয্য তুলে ধরেছেন, মিল পেয়েছেন তা আলোচনা করেন। তাদের এই তুলনামূলক ব্যখ্যা এবং আলোচনায় দীর্ঘ সময়গুলো কিভাবে চোখের পলকে কেটে গেলো তা সত্যি বিস্ময়কর। এমন নীরব, শান্ত ধীর স্থীর একটি প্রয়োজনীয় অনুষ্ঠান সত্যি অসাধারণ। সুন্দর সময় ছিল আমাদের।