Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পিপলস পালস ও ইয়াভ’র উদ্যোগে শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা

এখন সময়: রবিবার, ১২ জুলাই , ২০২৬, ০১:১০:২৮ এম

প্রেসবিজ্ঞপ্তি : পিপলস পালস এসোসিয়েশন এবং ‘ইয়াভ ফাউন্ডেশন এর উদ্যোগে শনিবার যশোর সরকারি ইন্সটিটিউট প্রাথমিক বিদ্যালয়ে অর্ধশতাধিক শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কোমলমতি শিক্ষার্থীদের সৃজনশীল মেধার বিকাশ ও মানসিক প্রফুল্লতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি সফলতার সাথে সম্পন্ন হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াভ’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ ফেরদৌস হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা জোগান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা শিরীন সুলতানা। এ সময় আরও উপস্থিত ছিলেন পিপিএ’র সাংগঠনিক সম্পাদক আবির হাওলাদার, সম্মানিত সদস্য রাহুল ইসলাম, জিহাদ ,কাব্য সাহা প্রমুখ। প্রতিযোগিতার পাশাপাশি অনুষ্ঠানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়, যেখানে বিদ্যালয়ের শিশুরা চমৎকার গান ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে। শেষে উপস্থিত অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে আয়োজকেরা ভূয়সী প্রশংসা লাভ করেন। এ সময় শিশুরা অত্যন্ত আনন্দ প্রকাশ করে এবং উপস্থিত অভিভাবকেরা আগামীতেও এই ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল প্রোগ্রাম নিয়মিত আয়োজনের জোর দাবি জানান। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের আকর্ষণীয় চিত্রকর্মগুলো প্রদর্শন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)