মিরাজুল কবীর টিটো : যশোর উপশহরের তিন রাস্তার বেহাল দশার কারনে তিন শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার শিক্ষার্থীর প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। টানা বৃষ্টি হওয়ায় দুর্ভোগ আরো বেড়েছে। তিন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে-যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, উপশহর মহিলা কলেজ ও নিউটাউন বালিকা বিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, উপশহর মহিলা কলেজে এইচএসসি, ডিগ্রি, অনার্স ও কারিগরি শাখায় ১ হাজার ৭০০ ছাত্রী অধ্যায়নরত আছে। এদের কলেজে আসা যাওয়ার রাস্তা খারাপ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, কলেজের সামনের রাস্তা দীর্ঘ দিন সংস্কার না করাই পাকা রাস্তায় পরিণত হয়েছে। পশ্চিম পাশের রাস্তা থেকে খোয়া পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ায় রাস্তায় পানি জমে আছে। কারনে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই অবস্থা নিউটাউন বালিকা বিদ্যালয়ের পূর্ব পাশের রাস্তার। প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন জানান, তার বিদ্যালয়ে বেশি ছাত্রী আসে শেখহাটি, নওয়াপাড়া ও বিরামপুর এলাকা থেকে। এলাবাসির অভিযোগ স্কুলের পূর্ব পাশে এক বছর ধরে একটি বহুতল ভবন নির্মান কাজ চলমান রয়েছে। একারনে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার বেহাল দশার সৃষ্টি হওয়ায় ছাত্রীদের আসা যাওয়া দুর্ভোগ পোহাতে হচ্ছে। সমস্যা থেকে বাদ পড়েনি যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। এ প্রতিষ্ঠানের সামনে ও পূর্ব পাশের রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি হলে পানি জমে তখন চলাচলের উপায় থাকে না। রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল হান্নান। উপশহর মহিলা কলেজ সামনে ও পশ্চিম পাশের রাস্তা দ্রুত সংস্কার চান অধ্যক্ষ সাইদুর রহমান পান্নু। এ বিষয়ে ফোন দিলে হাউজিংয়ের উপবিভাগীয় প্রকৌশলী আশিক আহমেদ সাকিব রিসিভ করেন নি।