নিজস্ব প্রতিবেদক : যশোর শিক্ষা বোর্ডের সাবেক নিরাপত্তা অফিসার ইউনুছ শিকদার (৮০) বার্ধক্যজনিত কারনে শনিবার সন্ধ্যায় তার উপশহর সি-ব্লকস্থ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি...... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ জোহর স্থানীয় ডিব্লক জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উপশহরস্থ গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মু আব্দুস ছালাম, সচিব প্রফেসর ড. আব্দুল মতিন, শ্রমিক দল বোর্ড অফিস শাখার সভাপতি রাসেল পান্না, সাধারণ সম্পাদক মোমিন উদ্দিন প্রমুখ।