Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোর বোর্ডে এইচএসসিতে ৫ বিষয়ে অনুপস্থিত ২১৭৩

ঝিকরগাছার রঘুনাথনগর কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণের অভিযোগ, সচিব প্রত্যাহার

এখন সময়: সোমবার, ২০ জুলাই , ২০২৬, ০৫:৩৬:২৬ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোর শিক্ষা বোর্ডে এইচএসসির ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিষয়ের পরীক্ষায় রোববার ঝিকরগাছার রঘুনাথনগর ডিগ্রি কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে কেন্দ্রের সচিব শেখ আব্দুল ওহাবকে প্রত্যাহার করা হয়েছে। এতথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম হোসেন আলী। এদিকে- রসায়ন (তত্তী¡য়) ১ম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃত ১ম পত্র, ইতিহাস ১ম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ১ম পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ২১৭৩ পরীক্ষার্থী। বোর্ড সূত্র জানায়- ঝিকরগাছার রঘুনাথনগর ডিগ্রি কলেজের ৩০১ নম্বর কক্ষে পরীক্ষার্থীদের মাঝে ইসলামের ইতিহাস ও সংস্কৃত ১ম পত্র বিষয়ে প্রশ্নের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণ করা হয়। ভুল প্রশ্ন বিতরণের অপরাধে কেন্দ্র সচিবকে প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব জানান, সকাল ১০টায় প্রশ্ন বিতরণের পর বুঝতে পারলাম ভুল প্রশ্ন বিতরণ করা হয়েছে। সঙ্গে সঙ্গে ভুল প্রশ্ন নিয়ে সঠিক প্রশ্ন বিতরণ করা হয়। এ অপরাধে ওই কলেজের কেন্দ্র সচিব আব্দুল ওহাবকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম হোসেন আলী। তিনি জানান- বাকি ব্যবস্থা নেবে জেলা প্রশাসন। এদিকে- যশোর বোর্ডে এইচএসসি রসায়ন (তত্তী¡য়) ১ম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃত ১ম পত্র, ইতিহাস ১ম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ১ম পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র বিষয়ের পরীক্ষায় ৬৭ হাজার ২০১ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৬৫ হাজার ২৮, অনুপস্থিত ছিল ২ হাজার ১৭৩ পরীক্ষার্থী। খুলনায় ১৪ হাজার ৯৫৮ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১৪ হাজার ৪৬৬, অনুপস্থিত ছিল ৪৯২ পরীক্ষার্থী। বাগেরহাটে ৫ হাজার ২৩৩ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৫ হাজার ৬০, অনুপস্থিত ছিল ১৭৩ পরীক্ষার্থী। সাতক্ষীরায় ৭ হাজার ২৩১ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৬ হাজার ৯৮৩, অনুপস্থিত ছিল ২৪৮পরীক্ষার্থী। কুষ্টিয়ায় ৮ হাজার ৩২৮ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৮ হাজার ৬৬, অনুপস্থিত ছিল ২৬২ পরীক্ষার্থী। চুয়াডাঙ্গায় ৪ হাজার ৫৭১ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৪ হাজার ৪২৫, অনুপস্থিত ছিল ১৪৬ পরীক্ষার্থী। মেহেরপুরে ১ হাজার ৭৪৪ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১ হাজার ৬৭৩, অনুপস্থিত ছিল ৭১ পরীক্ষার্থী। যশোরে ১১ হাজার ৪৩০ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১১ হাজার ১৩৫, অনুপস্থিত ছিল ২৯৫ পরীক্ষার্থী। নড়াইলে ২ হাজার ২৫৭ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ২ হাজার ১৬৮, অনুপস্থিত ছিল ৮৯ পরীক্ষার্থী। ঝিনাইদহে ৭ হাজার ৭৬৯ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৭ হাজার ৫১২, অনুপস্থিত ছিল ২৫৭ পরীক্ষার্থী। মাগুরায় ৩ হাজার ৬৮০ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৩ হাজার ৫৪০, অনুপস্থিত ছিল ১৪০ পরীক্ষার্থী। ভুল প্রশ্নপত্র বিতরণের বিষয়ে তথ্য নেয়ার জন্য ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান মাহমুদের কাছে ফোন দিলে তিনি বলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার তথ্য দেবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদের কাছে ফোন দিলে তিনি তথ্য দিয়ে কোন সহযোগিতা করেননি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)