Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

গোবিপ্রবির উপাচার্য হলেন খুবির প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত

এখন সময়: সোমবার, ২০ জুলাই , ২০২৬, ০৫:৩৬:২৫ পিএম

প্রেসবিজ্ঞপ্তি: খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত-২০১৫) এর ১০(১) ধারা অনুযায়ী তাকে চার বছর মেয়াদে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। ১৯ জুলাই (রোববার) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ড. মোঃ নাজমুস সাদাত খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দায়িত্বে ছিলেন। এদিকে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তার নিয়োগে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত একজন মেধাবী শিক্ষক, দক্ষ গবেষক এবং অভিজ্ঞ প্রশাসক। তার এ নিয়োগ খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন গৌরবের, তেমনি দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও একটি ইতিবাচক সংযোজন। তার নেতৃত্বে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও প্রশাসনে আরও সাফল্য অর্জন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তার সার্বিক সফলতা ও সুস্বাস্থ্য কামনা করছি। অনুরূপভাবে তাকে অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)