Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিদেশে পাঠানোর নামে প্রতারণার দায়ে বাঘারপাড়ার জসিমের কারাদণ্ড

এখন সময়: সোমবার, ২০ জুলাই , ২০২৬, ০৫:৩৪:৪৮ পিএম

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ছয় লাখ টাকা আত্মসাতের দায়ে জসিম উদ্দীন নামে এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। রোববার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত জসিম উদ্দীন বাঘারপাড়ার বড়খুদড়া গ্রামের বন্দে আলী বিশ্বাসের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, চৌগাছা উপজেলার পলুয়া গ্রামের আবু বক্কারকে সৌদি আরবে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে নিজেকে শামীম পরিচয় দেন জসিম উদ্দীন। পরবর্তীতে ধর্ম আত্মীয়তার সম্পর্কের সুযোগ নিয়ে তিনি আবু বক্কারের পরিবারের আস্থা অর্জন করেন। ২০২৪ সালের ২৫ অক্টোবর থেকে ২২ ডিসেম্বরের মধ্যে নগদ টাকা ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জসিম মোট ৫ লাখ ৯১ হাজার ৮২৫ টাকা গ্রহণ করেন। টাকা নেয়ার পর বিদেশে পাঠানোর কোনো ব্যবস্থা না করে আসামি জসিম মোবাইল ফোন বন্ধ করে দেন। পরে আবু বক্কার ও তার স্বজনরা ২৬ ডিসেম্বর জসিমের বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইলে তিনি টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং অস্ত্রের ভয় দেখিয়ে তাদের তাড়িয়ে দেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে আবু বক্কার বাদী হয়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী ব্যবস্থাপনা আইনে এবং প্রতারণার অভিযোগে জসিমকে আসামি করে আদালতে মামলা করেন। এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি জসিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ২ বছর সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত জসিম কারাগারে আটক আছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)