Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

গুজব-অপতথ্য প্রতিরোধে সচেতনতা ও নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে : প্রতিমন্ত্রী অমিত

এখন সময়: শনিবার, ২৫ জুলাই , ২০২৬, ০৪:৪২:৪৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সামাজিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য প্রচার করা হয়। নৈতিক মূল্যবোধের অভাবে এ অপপ্রচার চালানো হয়। এটা প্রতিরোধে সকলের মাঝে সচেতনতা ও নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। যশোর জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপতথ্য প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, এ সমাজ নষ্ট হয়ে গেছে। আগে বাবা-মায়েরা কম শিক্ষিত ছিল, ওই সময় সমাজে নৈতিক শিক্ষা ছিল। বর্তমান সমাজের মানষ দ্রুত এগিয়ে গেলেও নৈতিক শিক্ষা কমে গেছে। নৈতিক শিক্ষার সেই জায়গা ফিরিয়ে আনতে হবে। শিক্ষকদেরকে শিক্ষার্থীদের সুশিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। সমাজে যারা দায়িত্বশীল জায়গায় আছেন, সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। বক্তব্য রাখেন এনএসআইয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মো. পারভেজ , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, পুলিশের সাইবার ক্রাইমের সদস্য সাব ইন্সপেক্টর অলক কুমা দে, ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দু মান্নান, পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সাইদ সান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)