নিজস্ব প্রতিবেদক : যশোর পৌরসভায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেন নির্মাণ করা হচ্ছে। শনিবার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বারান্দিপাড়ার রাঙ্গামাটি গ্যারেজ সড়ক হতে পন্ডিত পুকুর এলাকার এ রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, নির্বাহী প্রকৌশলী এসএম শরীফ হাসান, সহকারী প্রকৌশলী জুবাউর রহমান, পন্ডিত পুকুর মসজিদের সভাপতি ওবায়দুল্লাহ খোকন, সাবেক কাউন্সিলর রাশেদ আব্বাস রাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।