Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর নাগরিক অধিকার আন্দোলনের নেতৃত্বে বিনয় মল্লিক-মিঠু

এখন সময়: শনিবার, ২৫ জুলাই , ২০২৬, ০৪:৪২:০৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের মাটি ও মানুষের প্রাণের সামাজিক সংগঠন "নাগরিক অধিকার আন্দোলন, যশোর" এর ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় শহরের নিউমার্কেট এলাকায় অবস্থিত চৌধুরী কিচেন'স এর ২য় তলায় কনফারেন্স রুমে আয়োজিত এক সভায় সংগঠনের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে 'রাইটস্ যশোর' এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক'কে সভাপতি এবং মাসুদুজ্জামান মিঠু'কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে মো: মতিয়ার রহমান (নির্বাহী পরিচালক, সারথী লজিস্টিক), বোরহানুস সুলতান (সাবেক অধ্যক্ষ), এবং হাজী মো: সেলিম (সাবেক ডেপুটি কন্ট্রোলার অব অ্যাকাউন্টস), যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মো: আব্দুল্লাহ ও মাষ্টার আশরাফুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক জাহিদ গোলদার, কোষাধ্যক্ষ তাসলিমা আক্তার লিপা, প্রচার সম্পাদক মশিয়ার রহমান, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আশরাফুল আলম বিপ্লব, পরিবেশ সম্পাদক আহসানউল্লাহ ময়না, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক অখিল চক্রবর্তী। নবগঠিত কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক সকলকে শুভেচ্ছা জানিয়ে নাগরিক অধিকার আন্দোলন, যশোর'কে সর্বস্তরের মানুষের কাছে একটি গ্রহণযোগ্য ও সক্রিয় সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, "যশোরের নাগরিক অধিকার সুরক্ষা, পরিবেশ রক্ষা এবং সর্বসাধারণের যৌক্তিক দাবি আদায়ে এই সংগঠন সর্বদা সোচ্চার থাকবে।" পরিশেষে উপস্থিত সকল সদস্যদের ধন্যবাদ ও শুভকামনা জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)