Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বায়োজিনের ২১তম শাখার যাত্রা শুরু, উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মিম

এখন সময়: রবিবার, ২৬ জুলাই , ২০২৬, ১২:৪১:১০ এম

নিজস্ব প্রতিবেদক : দেশের স্বনামধন্য স্কিনকেয়ার প্রতিষ্ঠান বায়োজিন যশোরে তাদের ২১তম শাখার কার্যক্রম শুরু করেছে। এর মাধ্যমে যশোরের গ্রাহকেরা এখন একই ছাদের নিচে বিজ্ঞানভিত্তিক ও পার্সোনালাইজড স্কিনকেয়ার ট্রিটমেন্ট, শতভাগ অথেনটিক ডার্মো-কসমেটিকস এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন। শনিবার শহরের রেল রোড হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালের পাশের ভবনের ৩য় তলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বায়োজিনের ২১তম শাখার গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। নতুন শাখাটির উদ্বোধন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে বায়োজিনের ওয়ার্ল্ড-স্ট্যান্ডার্ড স্কিন ও হেয়ার ট্রিটমেন্ট এবং নির্বাচিত অথেনটিক ডার্মো-কসমেটিকস পণ্যে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের ঘোষণা দেয়া হয়েছে। ২০১৫ সালে প্রতিষ্ঠিত বায়োজিনের শুরু থেকেই বিজ্ঞানভিত্তিক গবেষণা, আধুনিক প্রযুক্তি এবং ব্যক্তিকেন্দ্রিক সেবার মাধ্যমে দেশের স্কিনকেয়ার খাতে নতুন দৃষ্টান্ত স্থাপন করে আসছে। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো প্রতিটি মানুষের ত্বকের ধরন, জীবনযাপন, পরিবেশগত প্রভাব এবং ত্বকের প্রয়োজন বিশ্লেষণ করে নিরাপদ, কার্যকর ও উপযোগী স্কিনকেয়ার সমাধান প্রদান করা। বর্তমানে বায়োজিন দেশের বিভিন্ন অঞ্চলে ২১টি শাখা এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির কর্মীদের প্রায় ৮৩ শতাংশ নারী, যা নারীর কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। উদ্ভাবনী কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ বায়োজিন আন্তর্জাতিক অঙ্গনেও সম্মান অর্জন করেছে। ২০২৫ সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিত গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস-এ প্রতিষ্ঠানটি ‘বাংলাদেশের সবচেয়ে উদ্ভাবনী ব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি লাভ করে। পাশাপাশি স্কিনকেয়ার খাতে প্রতিষ্ঠানটির সাফল্য ও উদ্ভাবনী উদ্যোগ আন্তর্জাতিক গণমাধ্যম—বিজনেস ইনসাইডার, উইমেন্স ইনসাইডার, ইয়াহু ফাইন্যান্স, এপি, এবিসি এবং ফক্স নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহিদুল হক ২০২৩ সালে সিইও রিভিউ ম্যাগাজিন কর্তৃক ‘এন্টারপ্রেনিউর অব দ্য ইয়ার’ সম্মাননায় ভূষিত হন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসের স্ট্যানফোর্ড সিড ট্রান্সফরমেশন প্রোগ্রাম সম্পন্ন করেছেন, যা প্রতিষ্ঠানটির বৈশ্বিক সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। যশোরে ২১তম শাখার উদ্বোধনের মাধ্যমে বায়োজিন বিজ্ঞানভিত্তিক, নিরাপদ ও পার্সোনালাইজড স্কিন ও হেয়ার কেয়ার সেবা দেশের আরও বেশি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকারকে আরও এক ধাপ এগিয়ে নিল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)