নিজস্ব প্রতিবেদক : যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। শনিবার শহরের একটি রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের একক ও কোরাস ইসলামী সঙ্গীত, আকর্ষণীয় বক্তৃতা, আবৃত্তি এবং চমৎকার অভিনয় প্রদর্শন করা হয়, যা সকলের দৃষ্টি কাড়ে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির চেয়ারম্যান মাওলানা মাহ্দী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোহরাব হোসাইন। বিশেষ অতিথির বক্তৃতা করেন ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমান, আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির উপদেষ্টা রেজাউল করিম, যশোর দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ ফারুক হোসেন ও অ্যাডভোকেট রোকনুজ্জামান। এছাড়া আরো বক্তৃতা করেন আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির প্রিন্সিপাল মাওলানা আবু বকর ছিদ্দিক, অভিভাবক মশিউল আযম সোনা, আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির পরিচালক মুজাহিদুল ইসলাম এবং শায়খ সাইফুল্লাহ বিন কোরবান। আলোচনা সভা শেষে মেধা তালিকায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই এই শিশুদের ভয় ভীতি নয় কিংবা আদেশ নয় ভালোবাসা দিয়ে পাঠদান করাতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি অনুরোধ জানান নেতৃবৃন্দ।