Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের বর্ণাঢ্য বিজ্ঞানমেলা

এখন সময়: রবিবার, ২৬ জুলাই , ২০২৬, ০২:০৯:০৩ এম

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে যশোরের ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ও বর্ণাঢ্য বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেল তিনটা থেকে রাত পর্যন্ত যশোর পৌর কমিউনিটি সেন্টারে এ মেলার আয়োজন করা হয়। মেলায় প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর মডেল ও গবেষণাধর্মী উপস্থাপনা তুলে ধরে উপস্থিত অতিথি, অভিভাবক ও দর্শনার্থীদের মুগ্ধ করে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান জিএম আবু ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মু. আব্দুস ছালাম। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সারাফাত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন, উপ-সচিব (প্রশাসন ও সংস্থাপন) শেখ আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ফারুখে আযম মুহাম্মদ আব্দুস ছালাম বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞানমেলার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও অনুসন্ধিৎসু মনোভাব বিকশিত করার যে সুযোগ তৈরি করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতের বিজ্ঞানী, গবেষক ও দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথি প্রফেসর ড. মো. আব্দুল মতিন বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; হাতে-কলমে শিক্ষা ও গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ দিতে হবে। ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ আধুনিক ও সৃজনশীল শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এছাড়াও অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন ‘রিসার্চ অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ফর ইনোভেশন’ (রেইন)-এর প্রতিষ্ঠাতা সেখ নাঈম হাসান মুন এবং অভিভাবিকা উম্মে সালমা। তারা বলেন, শুধু পরীক্ষার ফলাফলের পেছনে না ছুটে মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশে এ ধরনের বিজ্ঞানমেলা সন্তানদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জি এম আবু ফয়সাল বলেন, শিক্ষার্থীদের আধুনিক, নৈতিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষায় গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের যুগোপযোগী কর্মসূচি অব্যাহত থাকবে। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং তাদের উদ্ভাবনী প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী এ মেলায় বিপুলসংখ্যক অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)