Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

এখন সময়: রবিবার, ২৬ জুলাই , ২০২৬, ০২:০৪:৪২ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে একটি বিদেশী পিস্তলসহ শাহাদাত হোসেন নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬। শনিবার (২৫ জুলাই) রাত সোয়া ৮টার শহরের শংকরপুর চোপদারপাড়া বারেক সড়ক এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটকও অস্ত্র উদ্ধার করা হয়। আটক শাহাদৎ হোসেন শহরের শংকরপুর চোপদারপাড়া বারেক সড়ক এলাকার শাহাজাহানের ছেলে। র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর চোপদারপাড়া বারেক সড়ক এলাকার শাহাজাহানের বাড়িতে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় শাহাদৎ হোসেনকে আটক ও বাড়িতে তল্লাশি করে ঘরের সামনে উল্টে রাখা প্লাস্টিকের ব্যারেলের নিচ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহাদৎ হোসেন জানিয়েছে , উদ্ধার হওয়া পিস্তলটি ভারত থেকে আনা হয়েছে। র‌্যাব জানায়, শাহাদৎ হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কারবারের সঙ্গে জড়িত বলে তাদের কাছে তথ্য ছিল। শংকরপুর রেললাইনের পাশে তার একটি ওয়েল্ডিং কারখানা রয়েছে। ওই কারখানায় গোপনে অবৈধ অস্ত্র তৈরি করা হতো কি না, সে বিষয়েও তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)