নিজস্ব প্রতিবেদক : বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) প্রয়াত ২৭ কবি’র স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি শনিবার সকালে যশোর সদর উপজেলার হামিদপুর দারুল আমান দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান. ড. কবি শাহনাজ পারভীন, কবিপুত্র মোস্তানূর রহমান সাক্ষর যৌথভাবে কবি নূরজাহান আরা নীতির স্মরণে একটি নিমের চারা, কিংসুক সঙ্গীত শিক্ষাকেন্দ্রের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহেল, যশোর ইনস্টিটিউটের নির্বাহী সদস্য আনিসুজ্জামান পিন্টু ও কবি’র ভাই বকুল হক যৌথভাবে একটি কদবেলের চারা, কবি মঞ্জুয়ারা সোনালী, মাদ্রাসার সুপার এইচএকেএম এম মঈনুদ্দিন, কবিপুত্র ফজল রাব্বী সুজন যৌথভাবে কবি ফজল মোবারক স্মরণে একটি বকুল ফুলের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর সাবেক সভাপতি এডিএম রতন, কবি আরশি গাইন ও কবিমাতা আছিয়া বেগম যৌথভাবে কবি আকরাম হোসাইনের স্মরণে একটি হরিতকি এবং কবি সুরাইয়া শরীফ, কবি এমএ কাসেম অমিয় ও কবির স্ত্রী আয়েশা বেগম যৌথভাবে কবি আব্দুল আলিমের স্মরণে একটি জামরুল গাছের চারা রোপণ করেন। এভাবে আরো ২২টি গাছের চারা রোপণ করা হয়। পরে স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি আহমদ রাজ্।ু সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান, কিংশুক সঙ্গীত শিক্ষাকেন্দ্রের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহেল, যশোর ইনস্টিটিউটের সহসভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, মাদ্রাসার সুপার এইচএকেএম এম মঈনুদ্দিন, যশোর ইনস্টিটিউটের নির্বাহী সদস্য আনিসুজ্জামান পিন্টু, বিএসপির সাবেক সভাপতি এডিএম রতন, কবি ভদ্রাবতী বিশ্বাস, সহকারী অধ্যাপক আর কে ঘোষ, ডা. আহাদ আলী. কবি সুরাইয়া শরীফ, কবি মঞ্জুয়ারা সোনালী, কবি এমএ কাসেম অমিয়, মো. মনিরুজ্জামান, অরুণ বর্মণ, শামীম আহম্মেদ টিটো, আরশি গাইন, শরীফ হোসেন ধীমান, সানজিদা ফেরদৌস প্রমুখ। এসময় প্রয়াত কবিদের স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও কলামিস্ট ফজলুল হক, কবি নূরজাহান আরা নীতির ছেলে মোস্তানূর রহমান সাক্ষর, কবি আব্দুল আলিমের স্ত্রী আয়েশা বেগম, কবি আকরাম হোসাইনের মা আছিয়া বেগম প্রমুখ।