আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাতক্ষীরা জেলাধীন আশাশুনি উপজেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দলীয় কর্মকাণ্ডে গতিশীলতা ফেরাতে সাতক্ষীরা জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান এবং সদস্য সচিব মোঃ ফারুক হোসেন যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেন। নবগঠিত এই কমিটিতে মোঃ সাইফুল ইসলাম বাচ্চুকে আহ্বায়ক, ইঞ্জিনিয়ার শাহ মোঃ জাকির হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোঃ শরীফ ইমরান টিটুকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন— সাইদুল ইসলাম, জিসান হোসেন, ইমন হোসেন, সবুজ সানা ও সুলাইমান হোসেন। এছাড়া কমিটিতে বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে ৪১ সদস্যের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। সাধারণ সদস্যরা হলেন— বড়দল ইউনিয়নের কামরুজ্জামান মিন্টু, মুকুল রেজা, বাবু গাজী, লিটু গাজী, রেজাউল করিম, মহিদুল ইসলাম জনি, হাফিজুল ইসলাম, শামীম হোসেন, মইনুদ্দিন মন্টু, জাহাঙ্গীর আলম, আমিনুর সানা, আনারুল মোল্লা, মোঃ সাইফুল্লাহ, মনি গাজী ও রহমান সানা; শ্রীউলা ইউনিয়নের লুৎফর হোসেন; খাজরা ইউনিয়নের শাফায়েত হোসেন সাগর, মোরতাজুল ইসলাম বাপ্পী, মোঃ সাইফুল্লাহ, কামিন গাইন, সোহরাব সরদার, গৌর সানা, রায়হান সরদার, আলমগীর হোসেন, আমিনুর ইসলাম আমিন ও শামিল গাজী; কাদাকাটি ইউনিয়নের ইমরান হোসেন ও হেলাল হোসেন; আনুলিয়া ইউনিয়নের মারুফ বিল্লাহ এবং কুল্যা ইউনিয়নের সম রাহাতুল ইসলাম। আশাশুনি উপজেলা জাসাসের নতুন কমিটি গঠন করায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে নবগঠিত কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবসহ সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।