কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা (অসকস) কেশবপুর শাখার উদ্যোগে মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার অসকস কার্যালয়ে এ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখা, সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার এবং সংগঠনের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে সাধারণ সম্পাদক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অনুষ্ঠানে কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট আব্দুল মোমিনের একমাত্র মেয়ে মাইমুনা ইয়াসমিন মোহনা এসএসসি পরীক্ষায় এ প্লাস (A+) অর্জন করায় সংস্থার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সংগঠনের সদস্যরা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন। মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়ার এ উদ্যোগ সম্পর্কে সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সন্তানদের ভালো ফলাফল সংগঠনের জন্য গর্ব ও আনন্দের বিষয়। তাদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে অসকস কেশবপুর শাখা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে। সভায় বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা কর্মজীবনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। অবসর গ্রহণের পরও তারা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাদের সন্তানদের ভালো ফলাফল অর্জন সংগঠনের জন্য যেমন আনন্দের, তেমনি এটি নতুন প্রজন্মকে শিক্ষার প্রতি উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বক্তারা আরও বলেন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা (অসকস) একটি অরাজনৈতিক ও জনকল্যাণমূলক সংগঠন। কেশবপুর শাখা দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রম বাস্তবায়নে সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান, প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, উপদেষ্টা ড. হাবিবুর রহমান, সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার আমজাদ হোসেন, ওয়ারেন্ট অফিসার রবিউল ইসলাম, সদস্য সচিব সার্জেন্ট আব্দুল্লাহ, জয়েন্ট সেক্রেটারি সার্জেন্ট শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কর্পোরাল রেজাউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট সুবাস, সহ-সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট রুস্তম, দপ্তর সম্পাদক সার্জেন্ট শওকত হোসেন, সহ-দপ্তর সম্পাদক সার্জেন্ট মাসুদ, কোষাধ্যক্ষ সার্জেন্ট আনিসুর রহমান, আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট আব্দুল মোমিন, সহ-আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক সার্জেন্ট আব্দুল জলিল, সহ-প্রচার সম্পাদক সার্জেন্ট মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট শাহিনুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট রেজাউল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক সার্জেন্ট জাহাঙ্গীর রহমান মিন্টু, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক কর্পোরাল ওয়ালিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক কর্পোরাল আবু কাসেম, সহ-ত্রাণ সম্পাদক কর্পোরাল জালাল, সার্জেন্ট আবু হাসান, সার্জেন্ট মিজানুর রহমান, কর্পোরাল শহীদসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মাসিক সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম, সদস্যদের কল্যাণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু সংগঠনের চলমান কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সদস্যদের সন্তানদের শিক্ষাক্ষেত্রে উৎসাহিত করতে ভবিষ্যতে আরও উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান মেধাবী শিক্ষার্থী মাইমুনা ইয়াসমিন মোহনার সাফল্যের জন্য তার পরিবারকে অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টুর আন্তরিক প্রচেষ্টা ও শ্রমের প্রশংসা করেন। পরে তিনি সংগঠনের সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অসকস কেশবপুর শাখার উত্তরোত্তর সাফল্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।