Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী একসঙ্গে ছবি তুলে ভোটারদের মাঝে সৌহার্দ্যপূর্ণ বার্তা

এখন সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি , ২০২৬, ০২:২১:২৭ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত আবুল হোসেন আজাদ ও জামায়াতে ইসলামীর মনোনীত অধ্যাপক মুক্তার আলী কেশবপুর পৌর শহরে পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে এসে একসঙ্গে ছবি তুলে ভোটারদের মাঝে সৌহার্দ্যপূর্ণ ইতিবাচক বার্তা দিয়েছেন।
জামায়াত বিএনপির দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে এক সঙ্গে ছবি তুলে ভোটারদের মাঝে সৌহার্দ্যপূর্ণ ইতিবাচক বার্তা ছড়িয়েছেন। তারা যশোর-৬ আসনের কেশবপুর উপজেলার কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির জনাব আবুল হোসেন আজাদ ও জামায়াত মনোনীত প্রফেসর মুক্তার আলী কুশল বিনিময়ের পরে এক সঙ্গে ছবি তুলে ভোটারদের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়েছে। নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দিনের শুরুতে তাদের এই সৌজন্য সাক্ষাৎ ভোটারদের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়েছে। স্থানীয়রা মনে করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে এমন আচরণ ভোটের পরিবেশকে আরও শান্ত ও অংশগ্রহণমূলক করতে সহায়ক হয়েছে।
কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ভোটারদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুব কঠিন ভাবে বিভিন্ন অঞ্চলের কেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।
ভোটাররা আশা প্রকাশ করেছেন দিনের বাকি সময়ও যেন এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)