Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে সিলমারা ব্যালটের ছবি সোশ্যাল মিডিয়ায়!

এখন সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি , ২০২৬, ০২:১৮:৩৬ এম

বিল্লাল হোসেন : যশোরের ৬ টি আসনে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে আইন ভেঙে সিল মারা ব্যালটের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। পছন্দের প্রার্থীকে খুশি করতে এক শ্রেণির ভোটাররা ভোট দেয়ার পর মুঠোফোনে ব্যালেটের ছবি তুলে তা ফেসবুকে আপলোড করে। গোপন বুথে মুঠোফোন নিয়ে সিলমারা ব্যালেটের ছবি তোলায় ভোটের গোপনীয়তা ফাঁস হয়েছে।
১২ ফেব্রুয়ারি সকাল থেকে ভোটগ্রহণ শুরুর পরপরই কয়েকজন ভোটারের ব্যক্তিগত ফেসবুক আইডি ও বিভিন্ন গ্রুপে সিল দেয়া ব্যালটের ছবি দেখা যায়। কিছু পোস্টে ভোটকেন্দ্রের ভেতরের পরিবেশ, ব্যালট হাতে সেলফি এবং ভোট দেয়ার মুহূর্তের দৃশ্যও প্রকাশিত হয়েছে। এসব ছবিতে বিভিন্ন প্রতীকে সিল দেয়ার দৃশ্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট দেয়ার চিত্রও সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে।
কয়েকজন ভোটার জানান, গোপন বুথে প্রবেশ করে পছন্দের প্রতীকে ভোট দেয়ার পর মুঠোফোনে ব্যালটের ছবি তোলেন। পরে তা নিজেদের ফেসবুক আইডিতে আপলোড করেন। পছন্দের প্রার্থীকে খুশি করার জন্য নয় তিনি স্বাধীনভাবে ভোট দিয়ে জনসম্মুখে প্রকাশ করেছেন।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) ও যশোর-৩ (সদর) আসনের কয়েকটি কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার নাম প্রকাশ না করার শর্তে জানান, ভোট সম্পূর্ণ গোপন বিষয়। কিছু ভোটার গোপনে মুঠোফোন নিয়ে গোপন বুথে যান। এরপর কৌশলে সিল মারা ব্যালেটের তুলে হয়তো তা ফেসবুকে পোস্ট করেছেন। তারা আরও জানান, এটি নির্বাচনী বিধি লঙ্ঘন। এভাবে ছবি দিলে অন্যদের ওপর প্রভাব বা চাপ তৈরি হতে পারে। নির্বাচনী বিধিমালা অনুযায়ী, গোপন বুথে মোবাইল ফোন ব্যবহার, সিল মারা ব্যালটের ছবি তোলা কিংবা তা প্রকাশ করা আইনবিরোধী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)