Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোর শিক্ষা বোর্ড

বিজ্ঞান শাখায় উত্তীর্ণ শিক্ষার্থী অন্য শাখায় ভর্তি হলে বিজ্ঞান বিভাগ পরিবর্তনের সুযোগ নেই

এখন সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি , ২০২৬, ০২:২১:৩০ এম

মিরাজুল কবীর টিটো : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যশোর শিক্ষা বোর্ডের অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে বিষয়, বিভাগ,ভুল ছবি পরিবর্তন ও ভর্তি বাতিলের কার্যক্রম শুরু হয়েছে ৮ ফেব্রুয়ারি শনিবার থেকে। নিয়মিত শিক্ষার্থী আগামী ২৪ জুন পর্যন্ত নির্ধারিত ফিস দিয়ে এগুলো পরিবর্তন করতে পারবে। বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এসএম তৌহিদুজ্জামান সাক্ষরিত চিঠির মাধ্যমে এতথ্য জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, নিয়মিত শিক্ষার্থীদের বিষয়, বিভাগ,ভুল ছবি পরিবর্তন ও ভর্তি বাতিলের জন্য ২৪ জুনের মধ্যে নির্ধারিত ফিস দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। শিক্ষামন্ত্রণালয়ের ২০২৫-২৬ ২০২৫-২৬ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা ২০২৫ এর ৫.৮ অনুচ্ছেদ অনুসারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বিজ্ঞান শাখায় উত্তীর্ণ হলে শিক্ষার্থী পরবর্তীতে মানবিক বা ব্যবসায়ী শিক্ষা শাখায় ভর্তি হলে তাদের বিজ্ঞান বিভাগ পরিবর্তনের সুযোগ নেই। বিষয়, বিভাগ, ভুল ছবি পরিবর্তন ও ভর্তি বাতিলের নির্ধারিত ফরমে আবেদন করে সংশ্লিষ্ট কলেজের আবেদন পত্র জমা দিতে হবে। বিষয়, বিভাগ, ভুল ছবি পরিবর্তনের জন্য অধ্যক্ষ আবেদনের তথ্যদি এবং নিবন্ধিত বিষয় যাচাই করে বোর্ডের ওয়েবসাইটে সাবমিট করবে। শিক্ষার্থীর প্রার্থিত বিষয় সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা যাচাই করে নিশ্চিত হয়ে আবেদন সাবমিট করতে হবে। নির্ধারিত সময় পর্যন্ত অনলাইনে বিষয়, বিভাগ, ভুল ছবি পরিবর্তন আবেদন সম্পন্ন করা যাবে। উল্লিখিত সময়ের পর আর কোনো সুযোগ প্রদান করা হবে না।
এদিকে শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে বর্তমান কলেজের ইন্সটিটিউট প্যানেল থেকে আদেন দাখিল করতে হবে এবং ভর্তিচ্ছু কলেজ আবেদন একসেপ্ট করবে। আবেদন বোর্ড থেকে অনুমোদিত হলে ইন্সটিটিউট প্যানেলে অনুমতি পত্র পাওয়া যাবে। ছাড়পত্র প্রদানের অনুমতি পাওয়ার পর বর্তমান কলজ থেকে ছাড়পত্র গ্রহণ করে ১৫ দিনের মধ্যে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ছাড়পত্র প্রদানকালে কলেজে সংরক্ষিত একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফেরত প্রদান করতে হবে এবং ভর্তি গ্রহণকারী কলেজকে শিক্ষার্থীর নিকট থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিয়ে অধ্যক্ষের হেফাজতে সংরক্ষণ করতে হবে। ছাড়পত্র প্রদানকারী কলেজ যে মাসে ছাড়পত্র প্রদান করবে সেই মাস পর্যন্ত বেতনাদি গ্রহণ করবে এবং ভর্তি গ্রহণকারী কলেজ পূর্বের কলেজ যে পর্যন্ত বেতন পরিশোধ আছে, তার পরবর্তী মাস থকে বেতন গ্রহণ করবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)