প্রেসবিজ্ঞপ্তি : ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কৃষকনেতা শুকুর আলী’র ১১তম মৃত্যুবার্ষিকীতে সকাল ১০টায় সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত।
বৃহস্পতিবার বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির যশোর জেলা কমিটির সাবেক কোষাধ্যক্ষ শুকুর আলী-এর ১১তম মৃত্যুবার্ষিকীতে সকাল ১০টায় প্রয়াতের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা, সদর থানা ও রামনগর ইউনিয়ন কমিটি, প্রয়াতের পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর ১ মিনিট নিরবতা পালন শেষে শপথ পাঠ করান জেলা সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস ও কৃষক সংগ্রাম সমিতির জেলা সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস প্রমুখ।