Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শরণখোলা ও মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

এখন সময়: শনিবার, ২৫ জুলাই , ২০২৬, ১১:১৩:০৬ পিএম

স্পন্দন ডেস্ক : শনিবার বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল। এসময় তিনি সমস্যা-সংকটের কথা শোনেন ও তা সমাধানের আশ্বাস দেন।

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি জানান- বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল। ২৫ জুলাই শনিবার দুপুর সাড়ে ১২টায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন। স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকেই তিনি রোগীদের জন্য খাবার তৈরি করার রান্নাঘরে প্রবেশ এবং সেখানে দুপুরের জন্য তৈরি করা রোগীদের খাবার দেখেন এবং তার স্বাদ গ্রহণ করেন। পরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী রোগীদের সাথে তাদের সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিক ডাক্তার ডেকে রোগীদের ওই সমস্ত সমস্যার সমাধান করার নির্দেশনা প্রদান করেন। এ সময় মন্ত্রী ডেঙ্গু আইসোলেশন সেন্টার, ডায়রিয়া কক্ষ,হামের কক্ষ পরিদর্শন করেন। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার প্রিয় গোপাল বিশ্বাসের কক্ষে প্রবেশ করে হাসপাতালে কি কি সমস্যা আছে তা ধৈর্য সহকারে শোনেন। এ সময় স্বাস্থ্য কর্মকর্তা মন্ত্রীকে জানান ডাক্তার ও নার্সের সংকট রয়েছে এবং ৩১ সহ্যা বিশিষ্ট হাসপাতালটিতে মাত্র ৫৯ বছর বয়স্ক একজন মাত্র পরিছন্নতা কর্মী রয়েছেন। তাৎক্ষণিক মন্ত্রী এ বিষয়টি সমাধানের আশ্বাস দেন। এছাড়া বিশেষজ্ঞ একজন ডাক্তারের দাবির কথা তোলেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। পরে স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল স্থানীয় সাংবাদিক সাথে কথা বলেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন। এছাড়া মন্ত্রী স্থানীয় বিএনপি, যুবদল , ছাত্রদল ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাবেক সভাপতি মতিয়ার রহমান খান। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট - ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে ,বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, জেলা পুলিশ সুপার হাসান মোঃ নাছের রিকাবদার, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার, শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকেয়া খানম। পরে মন্ত্রী সংক্ষিপ্ত আলোচনায় জানান বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি ১০১ সহ্যায় উন্নীতকরণের তালিকা অন্তর্ভুক্ত রয়েছে। সেই হিসেবে এই হাসপাতালে ডাক্তার, নার্স এবং পরিছন্নতা কর্মীসহ রোগীদের যেসকল সমস্যা রয়েছে তা সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশ্বস্ত করেন।

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি জানান- বাগেরহাটের মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। শনিবার বেলা ১১টায় আকস্মিক পরিদর্শনে এসে হাসপাতালে রোগীদের সেবার গুনগত মান হাসপালের মেয়াদউর্ত্তীন ওষুধ, নানাবিধ অনিয়মের খাবার মান, চিকিৎসক সংকট নিয়ে খোঁজ খবর নেন। তিনি দীর্ঘ আড়াই ঘন্টা হাসপাতালের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন। পরিদর্শন কালে তিনি হাসপাতাল পরিচালনায় বিভিন্ন অনিয়ম ও অসঙ্গিতি দেখতে পান। । হাসপাতালে লক্ষ লক্ষ টাকার ওষুধের মেয়াদ শেষ হয়ে পড়ে থাকতে দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এ সময় স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, সাধারণ জনগন ভোট দিয়ে একটি সরকার নর্বাচিত করেছেন। আমরা মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। আমাদের একটা দায়বদ্ধতা জনগনের প্রতি আছে। প্রতি উপজেলায় ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মান করা হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকারদার, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, বিএনপি নেতা সোমনাথ দে-সহ স্থানীয় পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ। পরে মন্ত্রী হাসপাতাল সংলগ্ন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার একটি ক্লিনিক ও পরিদর্শন করে কিছু অসংগতি পান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)