Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সিরিজ হারের চাপ নিয়ে ম্যাকাই টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার

এখন সময়: শুক্রবার, ২১ আগস্ট , ২০২৬, ০৯:০১:৫৩ পিএম

ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স একাদশে দুটি পরিবর্তনের ইঙ্গিত দিয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন,আজ শনিবার সকালে ম্যাচের টস দেওয়ার সময় চূড়ান্ত দল ঘোষণা করা হবে। কিন্তু সবাইকে অবাক করে অল্প সময়ের ব্যবধানেই বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে একাদশ ঘোষণা করে দেওয়ার নীতিতেই দীর্ঘ দিন চলেছে অজিরা। তবে এবার বাংলাদেশের বিপক্ষে ম্যাকাই টেস্টের আগে সংবাদ সম্মেলনে একাদশ ঘোষণা না করে কিছুক্ষণ পর করা হলো। ঘোষিত এই একাদশে প্রত্যাশিত দুটি নয়, পরিবর্তন আনা হয়েছে কেবল একটি। এর আগে মধ্য কুইন্সল্যান্ডের আবহাওয়া বিবেচনা করে নাথান লায়নের পরিবর্তে চার পেসার নিয়ে নামার কথাটি বিবেচনায় রেখেছিল অজিরা। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞ এই স্পিনারকে একাদশে রেখে দিয়েছে নির্বাচন প্যানেল। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘ক্রিকেটডটকম ডটএইউ’ বলছে, কামিন্সের সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণ পরই মাঠের পাশে জরুরি আলোচনায় বসেন নির্বাচকরা এবং লায়নকে দলে রাখার সিদ্ধান্ত নেন। শতভাগ ফিট থাকা অবস্থায় লাল বলের ক্রিকেটে লায়নকে বাদ দেওয়ার ঘটনা অস্ট্রেলিয়ার ক্রিকেটে সর্বশেষ ঘটেছিল ১৪ বছর আগে, পার্থের ওয়াকা গ্রাউন্ডে। বাংলাদেশের বিপক্ষে ঘোষিত এই একাদশে একমাত্র পরিবর্তন হিসেবে ওপেনার জ্যাক ওয়েদারল্ডের জায়গায় সুযোগ পেয়েছেন ম্যাট রেনশ। ২০১৬-১৭ মৌসুমে পাকিস্তানের বিরুদ্ধে তরুণ বয়সে ওপেনার হিসেবে টেস্ট সেঞ্চুরি করে নজর কাড়লেও ধারাবাহিকতার অভাবে পরবর্তীতে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। ২০২৩ সালের পর প্রথমবারের মতো আবারও একাদশে ফিরে ওপেনিংয়ে দায়িত্ব সামলাবেন ৩০ বছর বয়সি এই ব্যাটার। অন্যদিকে, সাম্প্রতিক সময়ে তিন নম্বর পজিশনে প্রত্যাশিত পারফর্ম করতে না পারলেও নিজের জায়গা ধরে রেখেছেন মার্নাস লাবুশেন। শনিবার ভোরে ম্যাকাইয়ের গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই ম্যাচে ড্র হলেই প্রথমবারের মতো টাইগারদের কাছে সিরিজ হারানোর লজ্জায় পড়তে হবে সফরকারীদের। তাই সিরিজ হারের লজ্জা এড়াতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প কোনো পথ নেই কামিন্স বাহিনীর। অস্ট্রেলিয়া একাদশ: প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাথু রেনশ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ব্যু ওয়েবস্টার, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)