ফুলতলা (খুলনা) প্রতিনিধি: নগরীর রায়েরমহল এলাকায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনির নামে পরিকল্পিতভাবে ফুলতলা বাজারের কাপড়ের দোকানের সেলস্ম্যান রাজু বিশ্বাস হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে বাদ জুম্মা মানববন্ধন কর্মর্সূচি পালিত হয়। ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির উদ্যোগে ফুলতলা বাসষ্টান্ড চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি এস রবীন বসু। সোসাইটির সহ-সাধারণ সম্পাদক মোতাহার হোসেন কিরণের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নিহত রাজুর পিতা নজরুল বিশ্বাস, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ ইশবাল হোসেন, উপজেলা জামায়াত উপজেলা আমির অধ্যাপক আঃ আলিম মোল্যা, সোসাইটির সাধারণ সম্পাদক এনামুল হোসেন ভুঁইয়া পারভেজ, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, ব্যবসায়ী মোঃ ফিরোজ খন্দকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সোসাইটির সহ-সভাপতি আলমগীর হোসেন খা, আবু গাজী, গাজী আবুল খায়ের, তারেক হাসান নাইচ, ইলিয়াজ হোসেন মোল্যা, বিপ্লব গাজী, জুলহাস মোল্য প্রমুখ। বক্তারা পরিকল্পীতভাবে সন্ত্রাসী পুলিশ ও চিকিৎসকদের যোগসাজসে নিরিহ ব্যবসায়ী রাজু বিশ্বাসকে হত্যা করা হয়েছে উল্লেখ করে অবিলম্বে ঘটনার সুস্থু তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।