Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে যশোরের অনন্যা

এখন সময়: শনিবার, ২৫ জুলাই , ২০২৬, ১১:০৫:৫৭ পিএম

প্রেসবিজ্ঞপ্তি : গত ২৩ ও ২৪ জুলাই ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৪তম কেন্দ্রীয় সম্মেলনে যশোরের ছাত্রনেতা জান্নাতুল ফাতেমা অনন্যা কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হয়েছেন। জান্নাতুল ফাতেমা অনন্যা দীর্ঘদিন ধরে যশোরে শিক্ষা, গণতন্ত্র, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, ন্যায়বিচার প্রতিষ্ঠার বিভিন্ন কর্মসূচি ও ২৪’ এর জুলাই গণঅভ্যুত্থানে যশোরে সক্রিয় নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। তিনি ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য হিসেবে নির্বাচিত হওয়া যশোরের ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। যশোরের সচেতন নাগরিক সমাজ মনে করেন, তাঁর নেতৃত্বে যশোরের শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও শক্তিশালী হবে। একই সঙ্গে তাঁরা আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় দায়িত্ব পালনের মাধ্যমে যশোরের শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা জাতীয় পরিসরে আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)