Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় অস্ত্রসহ বিএনপি নেতা হান্নানসহ ৩জন গ্রেফতার

এখন সময়: মঙ্গলবার, ৩ মার্চ , ২০২৬, ০৭:২৪:৪৪ পিএম

আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাউকি ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ ৩জনকে গ্রেফতার করেছে। আলমডাঙ্গা হারদী আর্মি ক্যাম্পের একটি ইউনিট শুক্রবার ২৮ নভেম্বর সকালে আলমডাঙ্গার ছত্রপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে শামিম হোসেন, একই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে আব্দুল হান্নান হোসেন, মনিরুল ইসলামের ছেলে লাল্টু। গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি ককটেল বোমা, ৭টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি হরিণের চামড়া, ৩ টি ফালা, ১ টি মোবাইল ফোন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। গতকাল গ্রেফতারকৃত তিনজন আসামিকে চুয়াডাঙ্গা আদলেতে প্রেরন করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)