Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার শনাক্তে ফ্রি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত

এখন সময়: বুধবার, ৪ মার্চ , ২০২৬, ০৭:৪১:৩৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের লক্ষ্যে রোগীদের বিনামূল্যে পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯ টায় হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে পরীক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি তত্ত্বাবধায়ক ডা.হুসাইন শাফায়াত। দুপুর দেড়টা পর্যন্ত বিনামূল্যে পরীক্ষা কার্যক্রম চলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব যশোর জেলা শাখার সভাপতি সেলিম রেজা বাবুল। এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব যশোর জেলা শাখার সেক্রেটারি নাসিম উদ্দিন খান। গাইনোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, রোটারি ক্লাব অব ঢাকা, সেইভ লাইফ ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব অব যশোরের যৌথ উদ্যোগে রোগীদের জরায়ু মুখ ও স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের লক্ষ্যে রোগীদের বিনামূল্যে পরীক্ষা কার্যক্রমের আয়োজন করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)