Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেবহাটায় মহিলা সমাবেশ

এখন সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:২১:২৮ এম

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট সম্পর্কে সাধারণ মানুষ ও মহিলাদেরকে অবহিত করতে এবং বাল্য বিবাহ নিরোধ বিষয়ে সচেতনতামূলক মহিলা সমাবেশে মিলিত হয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। মঙ্গলবার দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুলের সভাপতিত্বে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা প্রধান অতিথি থেকে সকলকে সচেতন ও নতুন বাংলাদেশ গঠনে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খালিদ হোসেন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)