Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ইসলামী চক্ষু হাসপাতালের যাত্রা শুরু

এখন সময়: বুধবার, ৪ মার্চ , ২০২৬, ০৭:৪০:৩৪ পিএম

প্রেসবিজ্ঞপ্তি : যশোর শহরের পালবাড়ি মোড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইসলামী চক্ষু হাসপাতাল। বৃহস্পতিবার সকালে দোয়ার মধ্য দিয়ে হাসপাতালটির যাত্রা শুরু করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মাত্র ৮০ টাকার বিনিময়ে এখানে রোগীরা অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের সেবা গ্রহণ করতে পারবেন। এবং কম খরচে চোখের সকল প্রকার অপারেশন করাতে পারবেন। প্রতিদিন দুই শিফটে চিকিৎসা সেবা দেয়া হবে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রোগী দেখবেন চিকিৎসকরা। দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন ইসলামী চক্ষু হাসপাতালের পরিচালক পরিষদের প্রধান, ব্যাবস্থাপনা পরিচালক ও চিফ কনসালটেন্ট ও চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. নজরুল ইসলাম। সিনিয়র মেডিকেল অফিসার ডা. মাতিন সরোয়ার এবং অনান্য বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি, হাসপাতালের চিকিৎসক, নার্সসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। হাসপাতালের পরিচালক বলেন, আমরা শুধু ব্যবসার উদ্দেশ্যে এই হাসপাতাল চালু করিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)