জীবননগর প্রতিনিধি : জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নে বিএনপির উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাঁকা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড বিএনপির নেতা. কলম উদ্দিনের বাসভবনে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামান মিয়া।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক হজরত আলী সর্দার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান আলী, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য তৌফিকুজ্জামান শ্রাবণ, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এখলাছুর রহমান রাসেল, বাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাশেম এবং উপজেলা বিএনপির নেতা আরিফ হোসেন।
সমাবেশে চুয়াডাঙ্গা-২ আসনে জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান খান বাবুকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করার আহ্বান জানানো হয়।