Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

এখন সময়: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি , ২০২৬, ০৯:১৭:৩৩ পিএম

জীবননগর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জীবননগর উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং জেলা নির্বাচন অফিসার জনাব আহমেদ আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)