Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒খুলনা-১ আসন

জয়-পরাজয়ে নিয়ামক হতে পারে সনাতনী ভোট

এখন সময়: সোমবার, ২ মার্চ , ২০২৬, ০৯:২৫:৪৬ পিএম

আজগর হোসেন ছাব্বির,দাকোপ : খুলনা-১ আসনে ভোটের মাঠে বিএনপি, জামায়াত, জাপাসহ ১২ প্রার্থী থাকলেও শেষ মুহূর্তে দ্বিমূখী প্রতিদ্বন্দিতার আভাষ মিলছে। বিজয় নিশ্চিত করতে চলছে গণসংযোগ ও শেষ মুহূর্তের জমজমাট প্রচারণা। তবে শেষ পর্যন্ত জয়-পরাজয়ে নিয়ামক হতে পারে আসনটির সনাতনী ভোট।
খুলনা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সুন্দরবন সংলগ্ন এলাকা পর্যন্ত দাকোপ-বটিয়াঘাটা দু’টি উপজেলা ও একটি পৌরসভা নিয়ে গঠিত সংসদীয় আসন ৯৯ খুলনা-১। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২ হাজার ৬৪৪ জন। এর মধ্যে দাকোপে ভোটার আছে ১ লাখ ৩৬ হাজার ২৭৭ জন। এ দিকে সর্বশেষ জন শুমারী ২০২২ অনুযায়ী দাকোপে মোট জনসংখ্যা ১৫৯৩৬৯। এর মধ্যে হিন্দু ৮৬৭৬৬, মুসলিম ৬৯২১২, খ্রীষ্টান ৩৩৮১ এবং অন্যান্য ১০ জন। সে হিসাবে মুসলিম ৪৩.৪৩% এবং হিন্দু ভোটার আছে ৫৪.৪৫%। সংখ্যালঘু সনাতন ধর্মের ভোটার সংখ্যা বেশী থাকায় এই আসনটি বরাবরই আওয়ামী লীগের দুর্গ হিসাবে পরিচিত। এবারের নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির ত্যাগীনেতা খুলনা জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আমির এজাজ খান। অপরদিকে ১১ দলীয় জোটের প্রার্থী হয়েছেন দেশব্যাপী আলোচীত জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী। এ ছাড়া জাপার শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, ইসলামী আন্দোলনের মাওলানা মোঃ আবু সাঈদ, সিপিবির কিশোর রায়, সম্মিলিত জাতীয় জোটের সুনীল শুভ রায় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ভোটের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই যেন বদলে যাচ্ছে ভোটের সমীকরণ। প্রচারণার শুরুতে এখানে ধানের শীষ ছিল অনেক এগিয়ে। তবে নানা কারণে সেই হিসেব এখন বদলে গেছে। সময়ের সাথে সাথে ধানের শীষ এখন দাড়িপাল্লার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিএনপির সাথে জামায়াতের এই ভোট যুদ্ধ এখন তীব্র প্রতিদ্বন্দিতায় রূপ নিয়েছে। তবে শেষ পর্যন্ত জয়পরাজয়ে মূল ভূমিকা রাখবে সনাতনী ভোট। অধিকাংশ হিন্দু ভোট যে দিকে যাবে সেই প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভবনা অনেক বেশী বলে সচেতন মহলের ধারণা। এ দিকে উপকুলিয় এ অঞ্চলের ভোটাররা নির্বাচনী মাঠে যে দাবি গুলো তুলে ধরছেন। তার মধ্যে উল্লেখযোগ্য যেমন, নদী ভাঙন প্রতিরোধ, টেকসই বেড়ীবাঁধ নির্মান, অভ্যান্তরীন সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিতকরণ, স্বাস্থ্য সেবার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সুন্দরবন কেন্দ্রীক পর্যটন শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টি, দলমত ও সকল ধর্মের মানুষের নিরাপত্তা এবং হয়রানি ও দালালমুক্ত প্রশাসনিক সেবা নিশ্চিত করনের দাবি জানাচ্ছে তারা। আগামী ১২ ফেব্রুয়ারি যেই নির্বাচিত হবেন এ সকল জনদাবী বাস্তবায়নে তিনি আন্তরিক থাকবেন এমনটাই প্রত্যাশা অবহেলিত এ জনপদের মানুষের।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)