ম.ম.রবি ডাকুয়া, মোংলা: বাগেরহাট-৩ আসন (মোংলা-রামপাল) থেকে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আসন্ন নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে। একটি চক্র পরিকল্পিতভাবে ভোটের পরিবেশ নষ্ট করতে হকিস্টিক সংগ্রহ করছে, জাল ব্যালট ও ভুয়া সিল ব্যবহার করার চেষ্টা করছে। শুক্রবার বিকেলে মোংলার সোনাইলতলা এলাকায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা সোনাইলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ হিল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তুম আলী, যুবদল নেতা বাবুল হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন, যুবদলের আহ্বায়ক এম সাইফুল ইসলাম, বিএনপি নেতা সুব্রত মজুমদার এবং পৌর যুবদল নেতা মুহাম্মদ আল মামুন।