ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ফকিরহাটে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার হোচলা মাঠে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসন (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) এর বিএনপির মনোনিত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল (ধানের শীষ)। এদিন কামটা, হোচলা, পিলজংগ, বেতাগা ও শুভদিয়া এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মো. মশিউর রহমানের সভাপতিত্বে পথসভায় এসময় অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা ইফতেখার আহম্মেদ পলাশ, মুসফিকুজ্জামান রিপন, যুবদল নেতা মোল্লা রাজু আহম্মেদ, লায়ন শেখ দেলোয়ার হোসেন, আলমগীর হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।