Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে

এখন সময়: মঙ্গলবার, ৩ মার্চ , ২০২৬, ০৪:৪৯:৫২ পিএম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় উপজেলার রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে হাজার নেতাকর্মী নির্বাচনী মিছিলসহ জনসভায় মিলিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সোমনাথ দে। তিনি বলেন, আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এমপি নির্বাচিত হয়ে সুন্দরবন থেকে বনদস্যু, জলদস্যু দমন সহ সুন্দরবনের জেলেদের ও বাওয়ালিদের কাজ করার ক্ষেত্র তৈরি করা হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আঞ্জুমান আরা আলো, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)