Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জীবননগরে পুলিশের কড়া নজরদারি

এখন সময়: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি , ২০২৬, ০৯:১৭:৩৩ পিএম

জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জীবননগর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে থানা-পুলিশ। জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় স্থাপিত চেকপোস্টে প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তি ও চলাচলকারী যানবাহনে তল্লাশি চালানো হয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু বলেন, জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে ২৭ নেতাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)