শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৩৬ ঘন্টা বাকি থাকতেই বাগেরহাট- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন প্রেস কনফারেন্স করে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না সহ তার নেতাকর্মীর উপর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এমন অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। ১০ ফেব্রুয়ারি দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
কাজী খায়রুজ্জামান শিপন দীর্ঘ বছর ধরে বাগেরহাট-৪ আসনে বিএনপি’র কর্মকাণ্ড চালিয়ে আসছেন কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নমিনেশন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন এবং নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে আসেন।
এ ব্যাপারে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ হাবিবুল্লাহ হাবিব জানান, নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা যথেষ্ট ভালো রয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীর লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিষয়টি দেখা হবে।