Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুলনা-৬ আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী

এখন সময়: শুক্রবার, ৬ মার্চ , ২০২৬, ০২:৫৮:৩৫ এম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা-৬ পাইকগাছা-কয়রা আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জামায়াতে ইসলামীর মাওলানা আবুল কালাম আজাদ বে-সরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
খুলনা-৬ পাইকগাছা ও কয়রার ১৫৫টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক ১৫০৭২৪ ভোট ও নিকটতম ধানের শীষ প্রতীক ১২৪৭১০ ভোট পেয়েছে। বিএনপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পির ধানের শীষ প্রতীক থেকে ২৬০১৪ ভোট বেশি পেয়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বেসরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সিপিবির প্রশান্ত কুমার মন্ডল কান্তে প্রতীকে ১৫৭১ ভোট, ইসলামী আন্দোলনের আসাদুল্লাহ ফকির হাতপাখা প্রতীকে ২৯৫০ ভোট ও জাতীয় পার্টির মোস্তফা কামাল জাহাঙ্গীর লাঙ্গল প্রতীকে ২৭১৭ ভোট পেয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)