পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুন্দরবন দিবস পালন করা হয়। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১টায় পরিবেশবাদী সংগঠন বনবিবি’র আয়োজনে নতুন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন এই আহবানে পাইকগাছায় সুন্দরবন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি অশোক কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু। বক্তৃতা করেন, লিনজা আক্তার মিথিলা, তৃষা বিশ্বাস, পরিবেশকর্মী গনেশ দাশ, অর্পিতা সাধু, মিম, শাহিনুর রহমান, কার্তিক মণ্ডল প্রমুখ।