Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒মন্ত্রী-প্রতিমন্ত্রী ৪৯, কে কোন দায়িত্বে

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের যাত্রা শুরু

এখন সময়: মঙ্গলবার, ৩ মার্চ , ২০২৬, ১০:৪২:২০ এম

স্পন্দন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করলো নতুন সরকারের। শপথ গ্রহণ করেছেন নতুন মন্ত্রিসভা ও সংসদ সদস্যরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুর দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান।
এরপর মন্ত্রীদের শপথ পড়ানো হয়, তারপর শপথ পাঠ করেন প্রতিমন্ত্রীরা। এরআগে সকালে সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার সরকার সাজিয়েছেন একঝাঁক নতুন মুখ নিয়ে।
প্রধানমন্ত্রীকে নিয়ে এ সরকারের আকার দাঁড়িয়েছে ৫০ জনে। এর মধ্যে ২৫ জন মন্ত্রী, আর ২৪ জন প্রতিমন্ত্রী।
নতুন সরকারের দায়িত্ব বণ্টনে সবচেয়ে বড় চমক এসেছে পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্বে। বিএনপির না হয়েও এবং এমপি না হয়েও সেই দায়িত্ব পেয়েছেন খলিলুর রহমান, যিনি মঙ্গলবার বিকালে শপথ অনুষ্ঠানের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন।
পেশাদার কূটনীতিক খলিলুর রহমানকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে বহিঃর্বিশ্বের সঙ্গে সম্পর্ক রক্ষার দায়িত্ব দিলেন তারেক রহমান।
পুরনোদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ভার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব তুলে দিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে।
তারেক রহমানের অত্যন্ত বিশ্বাসভাজন হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব পেয়েছেন। ঐকমত্য কমিশনের বৈঠকে তিনিই বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ইকবাল হাসান মাহমুদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং এ জেড এম জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
নতুন সরকারের দায়িত্বে খালিল ছাড়াও টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছেন কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, যিনি এর আগে ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদের সদস্য ছিলেন। তাকে দেওয়া হয়েছে কৃষি মন্ত্রণালয়ের ভার।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক ফুটবলার মো. আমিনুল হক টেকনোক্র্যাট হিসেবে ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে সরকারে জায়গা পেয়েছেন।


শরিক দলের নেতাদের মধ্যে নির্বাচনে জয়ী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রীদের কার কাঁধে কী?
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়: আমীর খসরু মাহমুদ চৌধুরী


স্বরাষ্ট্র মন্ত্রণালয়: সালাহউদ্দিন আহমদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: ইকবাল হাসান মাহমুদ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়: হাফিজ উদ্দিন আহমদ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়: এ জেড এম জাহিদ হোসেন
পররাষ্ট্র মন্ত্রণালয়: ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়: আব্দুল আউয়াল মিন্টু
ধর্ম মন্ত্রণালয়: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ভূমি মন্ত্রণালয়: মিজানুর রহমান মিনু
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়: নিতাই রায় চৌধুরী
বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়: খন্দকার আব্দুল মুক্তাদির
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়: আরিফুল হক চৌধুরী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়: জহির উদ্দিন স্বপন
কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়: মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন (টেকনোক্র্যাট)
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়: আফরোজা খানম (রিতা)
পানি সম্পদ মন্ত্রণালয়: মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়: আসাদুল হাবিব দুলু
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়: মো. আসাদুজ্জামান
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়: জাকারিয়া তাহের
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়: দীপেন দেওয়ান
শিক্ষা মন্ত্রণালয়: আ ন ম এহছানুল হক মিলন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়: সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়: ফকির মাহবুব আনাম
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ মন্ত্রণালয়: শেখ রবিউল আলম
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার বিকালে নতুন সরকারের প্রতিমন্ত্রীদের সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: পিআইডি
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার বিকালে নতুন সরকারের প্রতিমন্ত্রীদের সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: পিআইডি
প্রতিমন্ত্রীদের কে কোন দায়িত্বে?
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়: এম রশিদুজ্জামান মিল্লাত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: অনিন্দ্য ইসলাম অমিত
বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়: মো. শরিফুল আলম
পররাষ্ট্র মন্ত্রণালয়: শামা ওবায়েদ ইসলাম
কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়: সুলতান সালাউদ্দিন টুকু
ভূমি মন্ত্রণালয়: কায়সার কামাল
পানি সম্পদ মন্ত্রণালয়: ফরহাদ হোসেন আজাদ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়: মো. আমিনুল হক (টেকনোক্র্যাট)
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়: মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়: হাবিবুর রশিদ
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ মন্ত্রণালয়: মো. রাজীব আহসান
জনপ্রশাসন মন্ত্রণালয়: মো. আব্দুল বারী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: মীর শাহে আলম
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়: মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি)
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়: ইশরাক হোসেন
মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়: ফারজানা শারমিন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়: শেখ ফরিদুল ইসলাম
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়: মো. নুরুল হক নুর
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়: ইয়াসের খান চৌধুরী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়: এম ইকবাল হোসেইন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়: এম এ মুহিত
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়: আহম্মদ সোহেল মঞ্জুর
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়: ববি হাজ্জাজ
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়: আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)