কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার এক মিছিলে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কেশবপুর পৌর জামায়াতের কার্যালয় জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই মিছিল “আইলো ওই মাহে রমজান, জাগল ঈমানী প্রাণ”! এই শ্লোগান দিয়ে মিছিল টি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ত্রিমোহীনি মোড় চত্বরে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, নায়েব আমীর মাওলানা আব্দুস সামাদ, পৌর জামায়াতের আমীর অধ্যাপক জাকির হোসেন, সেক্রেটারী সিরাজুল ইসলাম, জামায়াতের পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, অধ্যাপক তজিবর রহমান, অধ্যাপক আবু জাফর, অধ্যাপক মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ।