Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে চাঁদা না দেয়ায় রোমান জুটমিল মালিকের বাড়িতে ককটেল হামলা

এখন সময়: সোমবার, ২ মার্চ , ২০২৬, ০৯:২৪:২৩ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে চাঁদা না দেয়ায় রোমান জুটমিলের মালিক মোহাম্মদ আলীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে কেউ হতাহত না হলেও বাড়িতে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার পর অভয়নগর আর্মি ক্যাম্পের সদস্য ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মোহাম্মদ আলীর ছেলে রাকিবুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র তাদের কাছ থেকে চাঁদা দাবি করছিল। চাঁদা না দেয়ায় তাদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় কেউ আহত হননি।
মোহাম্মদ আলীর ভাইপো মোহাম্মদ সজীব জানান, গভীর রাতে এক বিকট শব্দে ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে দেখা যায় বাড়ির মধ্যে ধোঁয়া ওঠছে। মোহাম্মদ আলী ঢাকায় থাকায় বাড়িতে কেউ ছিলেন না। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে ঘটনাস্থল থেকে জালের কাঠি, লালটেপসহ বিস্ফোরণের আলামত উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে অভয়নগর থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম জানান, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাত ২টার দিকে বিস্ফোরণের খবর আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)