Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে শ্রীরামকৃষ্ণদেবের শুভ জন্মতিথি ও বার্ষিক উৎসব

এখন সময়: সোমবার, ২ মার্চ , ২০২৬, ০৯:২৫:১৪ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে যুগাবতার ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম শুভ জন্মতিথি ও বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। রামকৃষ্ণ সেবাসংঘের আয়োজনে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী নওয়াপাড়া কালীবাড়ি প্রাঙ্গণে শুভ জন্মতিথি ও বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়।
যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজ। সম্মানিত অতিথি ছিলেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মবিভানন্দজী মহারাজ। আলোচক ছিলেন মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক শ্রীমতি রেখা রানী সরকার।
নওয়াপাড়া মডেল কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শ্রী দেবাশীষ রাহার সঞ্চালনা শুভেচ্ছা বক্তব্য রাখেন রামকৃষ্ণ সেবা সংঘের উপদেষ্টা ও নওয়াপাড়া কালীবাড়ির সাধারণ সম্পাদক শ্রী শংকর কুমার সিংহ, স্বাগত বক্তব্য রাখেন রামকৃষ্ণ সেবাসংঘ ও নওয়াপাড়া কালীবাড়ির সভাপতি শ্রী শেখর কুমার সাহা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)