Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

অভয়নগরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধে কমিটি গঠনের আহবান

এখন সময়: সোমবার, ২ মার্চ , ২০২৬, ০৯:২৬:২৬ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে হঠাৎ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠনের আহবান করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিরোধ কমিটি গঠনের আহবান করেন উপস্থিত সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, অভয়নগর থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম, নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মহিউল ইসলাম, সহ-সেক্রেটারি গোলাম মোস্তফা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, সানা আব্দুল মান্নান, মো. জহুরুল ইসলাম, শেখ আবুল কাশেম, পল্লী মঙ্গল কলেজের অধ্যক্ষ খায়রুল বাসার, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রজব আলী, কৃষি কর্মকর্তা লাভলী খাতুনসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় উল্লেখিত আলোচনা ছাড়াও যশোর-খুলনা মহাসড়কের নূরবাগ বাসস্ট্যান্ড ও স্বাধীনতা চত্ত্বর এলাকায় যানজট নিরসন, জেলা পরিষদ মার্কেট নির্মাণে অনিয়ম, ফুটপাত দখলমুক্ত করা, বাল্যবিবাহ ও নারী নির্যাতন বন্ধসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)