Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর ২৫০ শয্যা হাসপাতালে যাকাত তহবিল সংগ্রহে মতবিনিময় সভা

এখন সময়: বুধবার, ৪ মার্চ , ২০২৬, ০৭:৪০:৩৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : সমাজসেবা অধিদপ্তর পরিচালিত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এর উদ্যোগে যাকাত তহবিল সংগ্রহে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় হাসপাতালের দ্বিতীয় তলার সভাকক্ষে হাসপাতাল সমাজসেবা কার্যালয় পরিচালিত ‘রোগী কল্যাণ সমিতি’ এ সভার আয়োজন করে।
সভায় রোগী কল্যাণ সমিতির সভাপতি ও তত্ত্বাবধায়ক ডা. মোঃ হুসাইন শাফায়াত সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন আরএমও ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা, সমাজসেবা কর্মকর্তা ও সাধারণ সম্পাদক শান্তা শ্যামলী মনীষা, যুগ্ম সম্পাদক একে শরফুদ্দৌলাহ ছোটলু, কোষাধ্যক্ষ খন্দকার মাসুদুল হক মাসুদ, প্রচার সম্পাদক মোঃ আলিমুজ্জামান লিটু, প্রফেসর ডা. এবিএম দেলোয়ার হোসেনসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ।
সভায় জানানো হয়, রোগী কল্যাণ সমিতির মাধ্যমে হাসপাতালে ভর্তি অসহায়, দরিদ্র ও অজ্ঞাতনামা রোগীদের চিকিৎসা সহায়তা, ওষুধ, অপারেশন সামগ্রী, পরীক্ষা-নিরীক্ষা, অ্যাম্বুলেন্স ভাড়া, বেওয়ারিশ লাশের সৎকার এবং চশমা, ক্রাচ, ওয়াকার ও হুইলচেয়ারসহ বিভিন্ন উপকরণ বিনামূল্যে প্রদান করা হয়। সরকারি অনুদান, সদস্য চাঁদা ও ব্যক্তি-প্রতিষ্ঠানের দান-যাকাতের অর্থে তহবিল গঠিত হলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল।
চলতি অর্থবছরে এখন পর্যন্ত ২ হাজার ৪৯ জন রোগীকে সহায়তা দেয়া হয়েছে, যা লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম। অধিক সংখ্যক দুস্থ রোগীকে সেবা দিতে সমাজের দানশীল ব্যক্তিদের যাকাত, দান ও অনুদান দেয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমও চলমান রয়েছে।
রোগী কল্যাণ সমিতির যাকাত হিসাব (সঞ্চয়ী নং- ০৬৫০১০১১৩৯৯০০), পূবালী ব্যাংক লিমিটেড, যশোর শাখায় দান পাঠানো যাবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ০১৭০৮৪১৪৬৬৪।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)