Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেবহাটায় কোরেক্স ও ফেনসিডিল উদ্ধার, ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

এখন সময়: বুধবার, ৪ মার্চ , ২০২৬, ০৮:০৭:৩৯ পিএম

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলায় র‌্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ কোরেক্স ও ফেনসিডিলসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত প্রায় পৌনে ২টার দিকে কুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র‌্যাব-৬ জানায়, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নিয়মিত অভিযান চালিয়ে আসছে তারা। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদের নেতৃত্বে র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার একটি দল দেবহাটা উপজেলার কুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ৯ শ’ ৯৫ বোতল কোরেক্স ও মেয়াদ উত্তীর্ন ১১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দেবহাটার কুলিয়া গ্রামের মৃত আজিজ কারিকরের ছেলে হাসানুর কারিকর, উপজেলার হাড়দ্দহ গ্রামের সোহরাব হোসেন সরদারের ছেলে মনিরুল ইসলাম ও একই গ্রামের জিয়া উদ্দীন গাজীর ছেলে মুসা করিম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)